গনতন্ত্রের হত্যা ও শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৬ ঘন্টা সাধারণ ধর্মঘট ডাকল বামফ্রন্ট। সেই বন্ধকে সফল করতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রচারে নামাল বামফ্রন্ট। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে এদিন বিকালে একটি মিছিলের আয়োজন করা হয়। সিপিএম জেলা সম্পাদক অপূর্ব পালের নেতৃত্বে এই র্যালিটি রায়গঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস, প্রকাশ্য দিবালোকে বাম কর্মীদের উপর বোমা ও গুলি নিয়ে হামলা এবং প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানো সহ একাধিক অভিযোগ এনে সরব হয়েছে বামফ্রন্ট নেতৃত্ব। শুক্রবার বামফ্রন্টের ডাকা এই সাধারন ধর্মঘট যাতে শান্তি পূর্ন ভাবে সম্পন্ন হয় সেই উদ্দেশ্যেই এদিনের এই র্যালি বলে জানান জেলা সিপিএম সম্পাদক অপূর্ব পাল।
উত্তরদিনাজপুর